কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে কেন্দ্র, অভিযোগ দাঁতনের বিধায়ক বিক্রম প্রধানের - The News Lion

কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে কেন্দ্র, অভিযোগ দাঁতনের বিধায়ক বিক্রম প্রধানের




দি নিউজ লায়ন ; শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি বিল  প্রত্যাহারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের জেনকাপুর  এলাকায়এক পদযাত্রা ও সভার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় নেতৃত্ব দেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান ও দাঁতন 2 ব্লক তৃনমূলের সভাপতি শৈবাল গিরি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।পদযাত্রার পর জেনকাপুর  এলাকায়এক সভায় কেন্দ্র সরকারের কৃষিবিলের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। 


তিনি তাঁর ভাষণে বলেন কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে  কেন্দ্র সরকার ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কৃষিমন্ত্রী নরেন্দ্র কুমার  তোমর কৃষি বিল নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে। কারণ রাজ্য সরকার   কৃষকদের জন্য যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে তাতে রাজ্যের সর্বস্তরের কৃষক রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য পাবে ।আর কেন্দ্র সরকার যে কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে সেই প্রকল্প  রাজ্যে চালু হলে হাতেগোনা কিছু মানুষ পাবেন। কিন্তু দরিদ্র প্রান্তিক চাষীরা  কেন্দ্র সরকারের সেই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। 


কিন্তু রাজ্যের সমস্ত প্রান্তিক চাষীরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে কোনো ভাবেই বঞ্চিত হবে না। কেবল মাত্র গুটিকয়েক ব্যবসায়ীর স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্র সরকার কৃষি বিল লোকসভা ও রাজ্যসভায় পাস করেছে। তিনি তাঁর ভাষণে আরো বলেন যে যখন দিল্লিতে কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করেছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার এক কৃষকের বাড়িতে খেয়ে মানুষকে বার্তা দিতে চেয়েছেন যে কেন্দ্র সরকার কৃষকের  পক্ষে রয়েছেন। আসলে কেন্দ্র সরকার একটা ধাপ্পাবাজ মিথ্যাবাদী সরকার। তারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া অন্য কিছুই জানে না। 


তারা শুধু বাংলার  বিরুদ্ধাচরণ করতে জানে। বাঙালির বিরুদ্ধে  তারা  মানুষ কে ভুল বুঝাচ্ছে। তারা বাংলাকে বঞ্চনা করতে জানে। তাই বাংলার মুখ্যমন্ত্রী কে হেনস্থা করার লক্ষ্য নিয়ে বিজেপি মাঠে নেমেছে। তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের সরকার এবং কৃষকদের পাশে রয়েছে। তিনি তার ভাষণে আরো বলেন যে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক নেতা নিজেকে বিশাল বড় ভাবেন। তিনি এতদিন তৃণমূলে থেকে রাজ্য সরকারের তিনটি দপ্তরের মন্ত্রিত্ব  সামলেছেন। 


আর এখন তৃণমূল দলটা তার কাছে খারাপ, তৃণমূল দুর্নীতিগ্রস্ত তিনি ঘোষণা করছেন। তাহলে তিনি কেন এত দিন তৃনমূলে  ছিলেন। তিনি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন তাই মুখ্যমন্ত্রী হতে না পেরে তিনি তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি বলেন দলের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই দলের কর্মী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করব। তাই কেউ যদি দল থেকে চলে যায় তাতে দলের কোন ক্ষতি  হবেনা।


 কারণ  দল এখন বট একটি বৃক্ষে পরিণত হয়েছে। তাই দু'একজন দল থেকেও যেতেও পারে তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তারা দল ছেড়েছেন মানুষের জন্য নয়, যদি মানুষের জন্য তারা দল ছাড়তেন তাহলে তারা বিজেপিতে যোগদান করতো না। যে বিজেপি সারা দেশজুড়ে কৃষকদের বঞ্চনা করছে,সেই দলে দেশের মানুষের ক্ষতি করার যায় তারা বিজেপি দলে যোগদান করেছেন বলে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান অভিযোগ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.